অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়
২০২৬ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বেতনের চাকরি কোনটি
অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায় এখন আর শুধু ফটোগ্রাফারদের জন্য সীমাবদ্ধ নেই। এখন স্মার্টফোনে তোলা ভালো ছবিও অনলাইনে বিক্রি করে আয় করা সম্ভব।
আপনার তোলা একটি ছবি একবার আপলোড করলে সেটি বারবার বিক্রি হতে পারে এবং আপনি ঘুমের মধ্যেও ইনকাম করতে পারেন। আপনার আজকের আর্টিকেলে জানতে পারবেন এই ইনকামের সুযোগ টা কিভাবে কাজে লাগাবেন।
পেজ সূচিপত্রঃ অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়
- অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়
- ছবি বিক্রির জন্য সেরা ওয়েবসাইট কোনগুলো
- Shutterstock থেকে ছবি বিক্রি করে কিভাবে আয় করা যায়
- Adobe Stock এ ছবি আপলোড করে আয় করার নিয়ম
- Getty Images এ ছবি বিক্রি করার নিয়ম
- স্মার্টফোন দিয়ে তোলা ছবি কি অনলাইনে বিক্রি হয়
- কোন ধরনের ছবির চাহিদা অনলাইনে সবচেয়ে বেশি
- ছবি বিক্রিতে সফল হতে যা মনে রাখতে হবে
- বাংলাদেশ থেকে অনলাইনে ছবি বিক্রির আয় কিভাবে তুলবেন
- লেখকের শেষ কথা
অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়
অনলাইনে ছবি বিক্রির পুরো ব্যবসাটাকে বলা হয় স্টক ফটোগ্রাফি। এই পদ্ধতিতে একজন
ফটোগ্রাফার তার তোলা ছবি বিভিন্ন স্টক ওয়েবসাইটে আপলোড করেন এবং যে কেউ সেই ছবি
লাইসেন্স কিনে ব্যবহার করতে পারেন। প্রতিটি বিক্রয়ের বিপরীতে ফটোগ্রাফার একটি
নির্দিষ্ট কমিশন পেয়ে থাকেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো একটি ছবি একাধিকবার
বিক্রি হতে পারে। অর্থাৎ আপনি একবার ছবি তুলে আপলোড করলে সেটি বছরের পর বছর ধরে
একটি ভালো প্যাসিভ ইনকাম দিতে পারে।
আমাদের দেশ থেকে অনেকেই এখন এই কাজ করে থাকে প্রতি মাসে ডলারে ইনকাম করছেন। এর
মধ্যে এই কাজটি অনেক জনপ্রিয় হয়েছে এবং অনেকেই এই কাজটি শেখাচ্ছেন। এই
কাজটি শুরু করতে হলে প্রথমে একটি ভালো মানের ক্যামেরা বা স্মার্টফোন, ছবি এডিটিং
সফটওয়্যার এবং স্টক ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট দরকার। এরপর নিয়মিত ভালো ছবি
আপলোড করতে থাকলে আস্তে আস্তে আপনার আয় বাড়তে শুরু করে।
ছবি বিক্রির জন্য সেরা ওয়েবসাইট কোনগুলো
অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায় খুঁজতে গেলে প্রথমেই জানতে হবে কোন
প্ল্যাটফর্মগুলো সবচেয়ে বিশ্বস্ত এবং বেশি আয় দেয়। বর্তমানে সবচেয়ে জনপ্রিয়
স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটগুলো হলো Shutterstock, Adobe Stock, Getty Images,
iStock, Alamy এবং Dreamstime। এই প্ল্যাটফর্মগুলোতে প্রতিদিন লক্ষ লক্ষ ক্রেতা
ছবি কিনতে আসেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওয়েবসাইট ডিজাইনার, ব্লগার, বিজ্ঞাপন
সংস্থাসহ নানা ধরনের প্রতিষ্ঠান এখানে ছবি কেনেন।
তাই এই প্ল্যাটফর্মগুলোতে ছবি আপলোড করলে আপনার ছবি বিক্রির সম্ভাবনা অনেক
বেশি থাকে।তবে আপনি চাইলে শুধু একটি প্ল্যাটফর্মে সীমাবদ্ধ না থেকে একসাথে একাধিক
ওয়েবসাইটে ছবি আপলোড করুন। এতে আপনার আয়ের সুযোগ কয়েক গুণ বেড়ে যায় এবং একটি
প্ল্যাটফর্ম থেকে আয় কম হলেও অন্যটি থেকে ভালো মানে আয় করতে পারবেন।
Shutterstock থেকে ছবি বিক্রি করে কিভাবে আয় করা যায়
Shutterstock হলো বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় স্টক ফটোগ্রাফি
প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন কোটি কোটি ডলারের ছবি লেনদেন হয়
এবং ফটোগ্রাফাররা প্রতিটি ডাউনলোডের জন্য নির্দিষ্ট কমিশন পেয়ে থাকেন।
Shutterstock এ শুরুতে প্রতিটি ডাউনলোডে ১৫ থেকে ৪০ সেন্ট পর্যন্ত আয় হয় এবং
বিক্রির সংখ্যা বাড়লে কমিশনের হারও বাড়তে থাকে। আপনি যদি এই কাজে নতুন
হয়ে থাকেন তাহলে Shutterstock আপনার জন্য সেরা একটি ওয়েবসাইট হতে
পারে।
এখানে অ্যাকাউন্ট খোলার পর প্রথমে ১০টি ছবি জমা দিতে হয় এবং Shutterstock সেগুলো
পর্যালোচনা করে অনুমোদন দেয়। আপনি একবার অনুমোদিত হয়ে গেলে এরপরে যত ইচ্ছা
ততগুলো ছবি এখানে আপলোড করতে পারবেন। আপনি যদি ছবির সাথে ভালো SEO করতে পারেন
অর্থাৎ ছবির সাথে সঠিক কীওয়ার্ড, টাইটেল এবং ডেসক্রিপশন দিলে ছবি সহজে খুঁজে
পাওয়া যায় এবং ছবি বিক্রি হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয়। এজন্য
বেশি লাভবান হতে চাইলে আপনি ভালোভাবে SEO করতে পারেন।
Adobe Stock এ ছবি আপলোড করে আয় করার নিয়ম
Adobe Stock হলো Adobe কোম্পানির নিজস্ব স্টক ফটোগ্রাফি প্ল্যাটফর্ম যেটি
Photoshop এবং Illustrator ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে ছবি
আপলোড করা অনেক সহজ কারণ Adobe Lightroom বা Photoshop থেকে সরাসরি আপলোড করা
যায়। প্রতিটি ছবি বিক্রয়ে ফটোগ্রাফার ৩৩ শতাংশ পর্যন্ত কমিশন পেয়ে থাকেন।
Adobe Stock এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে ডিজাইনার এবং ক্রিয়েটিভ
প্রফেশনালরা ছবি কিনে থাকেন এজন্য আপনি চাইলে Adobe Stock থেকেও আপনি যাত্রা শুরু
হতে পারেন।
প্রফেশনালরা উচ্চমানের ছবি কিনতে বেশি অর্থ খরচ করতে রাজি থাকেন। তাই এখানে একটি
ভালো ছবি বিক্রি হলে আয়ও তুলনামূলক বেশি হয়। এজন্য আপনি Adobe Stock অনেক
সহজেই বেশি পরিমাণে টাকা আয় করতে পারবেন। Adobe Stock এ ছবি আপলোড করতে হলে আগে
contributor.stock.adobe.com এ অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ছবি আপলোড করার সময়
সঠিক ক্যাটাগরি এবং কীওয়ার্ড ঠিক করলে ছবি দ্রুত র্যাংক পায় এবং বিক্রির
সম্ভাবনা বাড়ে।
Getty Images এ ছবি বিক্রি করার নিয়ম
Getty Images হলো অনলাইনে ছবি বিক্রি করার জন্য একটি সেরা ওয়েবসাইট। এখানে ছবি
অ্যাপ্রুভ হবার মান অনেক বেশি কঠিন তবে একবার অ্যাপ্রুভ হলে আয়ও অনেক বেশি
হয়। Getty Images সাধারণত ভালো ফটোগ্রাফারদের কে নিজেদের ওয়েবসাইটে কাজ করার
সুযোগ দিয়ে থাকে এজন্য আপনাকে Getty Images ওয়েব সাইটে কাজ করতে হলে প্রথমে
iStock প্ল্যাটফর্ম থেকে শুরু করতে হবে এবং সেখানে ভালো নাম গড়তে হবে।
Getty Images এ সফল হতে হলে ছবির মান অনেক ভালো হতে হবে কারণ ছবি ভালো মানের না
হলে তারা অ্যাপ্রুভ করবে না এর পাশাপাশি ছবিতে কোনো টেকনিক্যাল
ত্রুটি থাকলে চলবে না। এই ওয়েবসাইটে বিশেষত ব্যবসায়িক, জীবনধারা, প্রকৃতি এবং
ট্রাভেল ফটোগ্রাফির ভালো চাহিদা থাকে। যাদের পোর্টফোলিও ইতিমধ্যে ভালো তারা
iStock এ কাজ করতে করতে Getty Images ওয়েবসাইটে কাজ করার চেষ্টা করতে পারেন
কারণ এখানে আয়ের সুযোগ অনেক ভালো।
স্মার্টফোন দিয়ে তোলা ছবি কি অনলাইনে বিক্রি হয়
অনেকেই মনে করেন স্টক ফটোগ্রাফির জন্য দামি DSLR ক্যামেরা লাগে কিন্তু বর্তমানে
এই ধারণা পুরোপুরি ভুল। iPhone 14, Samsung Galaxy S23 বা অন্যান্য হাই-এন্ড
স্মার্টফোনে তোলা ছবি Shutterstock এবং Adobe Stock সহ প্রায় সব বড়
প্ল্যাটফর্মে অ্যাপ্রুভ হচ্ছে এবং ভালো দামেও বিক্রি হচ্ছে। তাই আপনি চাইলে
কোন ক্যামেরা ছাড়াই আপনার ফোন দিয়ে ছবি তুললে অনলাইনে বিক্রি করে আয় শুরু করতে
পারেন।
তবে আপনাকে মূল যে বিষয় খেয়াল রাখতে হবে তা হলো ছবির মান ভালো হতে হবে এবং কোন
ধরনের টেকনিক্যাল ত্রুটি থাকা যাবে না। যদি ছবি শার্প হয়, লাইটিং ভালো থাকে
এবং ফোকাস হয় তাহলে স্মার্টফোনে তোলা ছবিও সহজেই বিক্রি হয়। Foap নামে
একটি বিশেষ অ্যাপও আছে যেটি শুধুমাত্র স্মার্টফোনে তোলা ছবির জন্য তৈরি এবং এখান
থেকে অনেকে ভালো আয় করছেন। আপনি চাইলে আজকেই মোবাইল ফোনে তোলা ছবিগুলো বিক্রি
করে আয় শুরু করতে পারেন।
স্মার্টফোনে ছবি তুলে বিক্রি করতে চাইলে ছবি তোলার আগে লাইটিং এর দিকে বিশেষ
মনোযোগ দিন, প্রাকৃতিক আলোতে তোলা ছবি সবচেয়ে ভালো হয়। এছাড়াও Lightroom
Mobile অ্যাপ দিয়ে সামান্য এডিট করলে ছবির মান আরও উন্নত হয়। অনলাইনে ছবি
বিক্রি করে আয় করার উপায় গুলোর মধ্যে স্মার্ট ফোন দিয়ে তোলা ছবি বিক্রি করা
ইনকাম করার একটি সেরা মাধ্যম।
কোন ধরনের ছবির চাহিদা অনলাইনে সবচেয়ে বেশি
অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায় হিসেবে সবার আগে জানতে হবে কোন ধরনের ছবি
সবচেয়ে বেশি বিক্রি হয়। কারণ চাহিদা না থাকলে আপনি সুন্দর ছবি বানালেও সেগুলো
বিক্রি করতে পারবেন না এবং যার ফলে সেগুলো থেকে কোন আয় হবে না। আপনি
যদি ব্যবসায়িক থিমের ছবি যেমন অফিস মিটিং, কম্পিউটারে কাজ, টিমওয়ার্ক ইত্যাদি
জাতীয় ছবি বানালে সেগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় যার ফলে আপনি
সহজে ইনকাম করতে পারবেন।
এছাড়াও লাইফস্টাইল ফটোগ্রাফি যেমন পরিবারের একসাথে সময় কাটানো, স্বাস্থ্যকর
খাবার, ব্যায়াম করার দৃশ্য এগুলোর চাহিদা অনেক বেশি। প্রকৃতির ছবি, ভ্রমণের
দৃশ্য, উৎসব এবং মৌসুমী বিষয়বস্তুর ছবিও প্রচুর বিক্রি হয়। বাংলাদেশের স্থানীয়
সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রকৃতির ছবির ক্ষেত্রে প্রতিযোগিতা কম কিন্তু চাহিদা আছে
তাই এটি আমাদের জন্য একটি বড় সুযোগ। এজন্য ছবি বানানোর আগে আপনার জানা
প্রয়োজন কোন ধরনের ছবি অনলাইনে সবচেয়ে বেশি জনপ্রিয় যার মাধ্যমে অনলাইন থেকে
সহজে ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন।
ছবি বিক্রিতে সফল হতে যা মনে রাখতে হবে
শুধু ছবি আপলোড করলেই আয় হয় না, সফল স্টক ফটোগ্রাফার হতে হলে কিছু বিশেষ কৌশল
আপনাকে মেনে চলতে হবে। এর মধ্যে প্রথমেই রয়েছে আপনাকে নিয়মিতভাবে ছবি
আপলোড করতে হবে কারণ পোর্টফোলিও যত বড় হবে আয়ের সুযোগ তত বাড়বে। এরপরে প্রতি
সপ্তাহে অন্তত ১০ থেকে ২০টি নতুন ছবি আপলোড করার চেষ্টা করুন রাখুন।
দ্বিতীয়ত ছবির কীওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সঠিক SEO করলে আপনার ছবি
অনেক মানুষের কাছে যেতে পারবে।
আরো পড়ুনঃ ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
ক্রেতারা সাধারণত কীওয়ার্ড দিয়ে ছবি খোঁজেন তাই সঠিক কীওয়ার্ড না দিলে আপনার
ছবি কেউ খুঁজে পাবে না। প্রতিটি ছবির জন্য ২০ থেকে ৫০টি সঠিক কীওয়ার্ড দেওয়ার
চেষ্টা করুন। তৃতীয়ত একটি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করুন। যেমন
আপনি যদি শুধু ফুডফটোগ্রাফিতে মনোযোগ দেন তাহলে সেই বিষয়ে আপনার পোর্টফোলিও
শক্তিশালী হবে এবং ক্রেতারা বারবার আপনার কাছে ফিরে আসবে।
বাংলাদেশ থেকে অনলাইনে ছবি বিক্রির আয় কিভাবে তুলবেন
বাংলাদেশ থেকে অনলাইনে ছবি বিক্রির আয় কিভাবে তুলবেন জানার পাশাপাশি টাকা তোলার
পদ্ধতিটাও জানা দরকার। বাংলাদেশ থেকে স্টক ফটোগ্রাফির আয় তোলার সবচেয়ে সহজ
উপায় হলো Payoneer একাউন্ট ব্যবহার করা। Shutterstock, Adobe Stock সহ প্রায় সব
বড় প্ল্যাটফর্ম Payoneer এর মাধ্যমে পেমেন্ট করে থাকে। Payoneer অ্যাকাউন্ট থেকে
সরাসরি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেওয়া যায়। এছাড়াও কিছু প্ল্যাটফর্ম
PayPal এর মাধ্যমেও পেমেন্ট করে তবে বাংলাদেশে PayPal এখনো সম্পূর্ণ না আসার
কারণে Payoneer বেশি সুবিধাজনক।
সাধারণত মাসে ২৫ থেকে ৫০ ডলার আয় হলে বেশিরভাগ প্ল্যাটফর্ম পেমেন্ট দেওয়া শুরু
করে। পেমেন্ট পাওয়ার পরে আপনি অনেক সহজে সেটি ব্যাংকে নিতে পারবেন। অনলাইনে
ছবি বিক্রি করে আয় করার উপায় জানা থাকলে আপনি সহজেই ছবি বিক্রি করার মাধ্যমে
টাকা ইনকাম করতে পারবেন। তবে এর জন্য ধৈর্য রাখা প্রয়োজন কেননা সফলতা আসতে
সময় লাগে।
লেখকের শেষ কথা
অনলাইনে যারা ছবি বিক্রি করতে চান তাদের হিসেবে স্টক ফটোগ্রাফি একটি সেরা সাইট
হতে পারে। Shutterstock, Adobe Stock এবং Getty Images এর মতো প্ল্যাটফর্মগুলোতে
নিয়মিত ভালো ছবি আপলোড করলে আস্তে আস্তে একটি স্থায়ী প্যাসিভ ইনকামের উৎস তৈরি
হয়। স্মার্টফোন দিয়েও শুরু করা সম্ভব তাই বিনিয়োগের চিন্তা না করে আজই শুরু
করতে পারবেন। এই কাজে সাফল্য পেতে ধৈর্য সবচেয়ে বড় শক্তি। প্রথম কয়েক মাসে আয়
কম হতে পারে কিন্তু পোর্টফোলিও বড় হওয়ার সাথে সাথে আয় বাড়তে থাকে।
প্রিয় পাঠক আপনাদের সুবিধার্থে এই পোস্টটি লেখা আপনাদের যদি এই পোস্টটি সহায়ক
মনে হয় তাহলে আপনার প্রিয়জনদের সাথে একটি শেয়ার করুন যেন তারাও জানতে
পারে অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়, ছবি বিক্রির জন্য সেরা
ওয়েবসাইট কোনগুলো, Shutterstock থেকে ছবি বিক্রি করে কিভাবে আয় করা যায়, Adobe
Stock এ ছবি আপলোড করে আয় করার নিয়ম, Getty Images এ ছবি বিক্রি করার নিয়ম,
স্মার্টফোন দিয়ে তোলা ছবি কি অনলাইনে বিক্রি হয়, কোন ধরনের ছবির চাহিদা অনলাইনে
সবচেয়ে বেশি, ছবি বিক্রিতে সফল হতে যা মনে রাখতে হবে, বাংলাদেশ থেকে অনলাইনে ছবি
বিক্রির আয় কিভাবে তুলবেন ইত্যাদি।



টেক সমাজের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url